সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:Untitlvbed-1 copy বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন না। তবে ধর্ম সচিব মো. আবদুল জলিল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রোববার থেকে। ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ