সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

আটশাট পোশাক পরায় ক্লাস থেকে ছাত্রীকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিরিক্ত ছোট ও আটশাট পোশাক পরে স্কুলে আসায় শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়েছে এক ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি স্কুলে। স্কুলটির কর্তৃপক্ষ  বেলা জোনস নামের ১১ বছরের ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়। তার পরনের প্যান্ট এতটাই আটশাট ছিল যা স্কুলটির বিধি ভঙ্গ করে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে। পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের ল্যান্সিং মিডল স্কুলের ছাত্রী বেলা জোনস। ২৪ আগস্ট গোলাপী রঙের শীতের পোশাক এবং লেগিংস পরে স্কুলে যায়। তার মা কিম্বার্লি জোনস জানান, পোশাকের বিধি ভঙ্গের অভিযোগে বেলাকে স্কুলের অফিসে ডেকে পাঠানো হয়।

leggingsস্কুলের যোগাযোগ বিষয়ক সমন্বয়ক নিনেভাহ কারভান জানান, স্কুলে মেয়েদের একজন তত্ত্ববধায়ক ওই পোশাকটি মেপে দেখেছেন এবং অতিমাত্রায় আটশাট বলে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, ‘ওই তত্ত্বাবধায়ক আমাকে জানিয়েছেন, তিনি পোশাকটি মেপে দেখেছেন। এটা সামনে এবং পেছন থেকে ছিল খুবই খাটো এবং আটশাট।’

পরে বেলাকে ধার করা একটি ঢিলেঢালা পোশাক পরিধান করায় ওই নরী তত্ত্বাবধায়ক। এই সময়ে মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি তাকে। তবে বেলা তার মাকে একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। মা স্কুলে এসে বেলাকে নিয়ে যায় এবং নিজের ফেসবুকে ঘটনাটি নিয়ে একটি পোস্ট দেয়।

বেলার মা কিম্বার্লি জোনস জানান, স্কুলে নিষিদ্ধ পোশাকের তালিকায় লেগিংস ছিল না। স্কুলের নীতিতে শুধু বলা হয়েছে, ‘দেহের অবয়ব প্রকাশকারী কিংবা আবেদনময়ী কোনো পোশাক পরিধান করা যাবে না।’

জোনস আরো বলেন, ‘অন্যদের কাছ থেকে আমি জানতে পেরেছি, বেলার ব্যাপারে এই পদক্ষেপের কারণ: ১৩ বছর বয়সী কিছু ছেলে তার আশপাশে ঘুরঘুর করছিল এবং তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছিল না।’

ঘটনার পরে পোশাকের বিধি সংক্রান্ত নতুন একটি নীতি প্রকাশ করেছে ল্যান্সিং মিডল স্কুল কর্তৃপক্ষ। সেখানে লেগিংস পরিধান নিষিদ্ধ করা হয়েছে।

স্কুলে পোশাকের বিধি ভঙ্গের বিষয়টি বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকের অভিযোগ, শুধু মেয়েদের ক্ষেত্রেই পোশাকের বিধি প্রয়োগ করা হচ্ছে। এটা লিঙ্গবৈষম্য। ছেলেদের হয়রানি থেকে মেয়েদের রক্ষার জন্য এ ধরনের নীতি এক ধরনের বিপজ্জনক বার্তা দিচ্ছে বলেও অভিযোগ অনেকের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ