সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

অসহায় এতিমদের শিক্ষিত করছে কওমী মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেস বিজ্ঞপ্তি: জামিআ ফারুক্বিয়্যাহ, সিলেট'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মতিন বলেন, এ দেশের কওমী মাদ্রাসাসমুহ যুগ যুগ ধরে আদর্শ ও নীতিবান নাগরিক সৃষ্টিতে অতুলনীয় অবদান রেখে আসছে। উচ্চবিত্ত শ্রেণির সন্তানদের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত অসহায়-এতিম জনগোষ্ঠীকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলছে দেশের সকল কওমী মাদ্রাসা।

কারী আব্দুল মতিন আরো বলেন, এক শ্রেণির জ্ঞানপাপীরা বলে থাকে কওমী মাদ্রাসায় নাকি জঙ্গি সৃষ্টি হয়। আজ দিবালোকের ন্যায় সত্য উদ্ভাসিত হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় কওমী মাদ্রাসার কোন সংশ্লিষ্টতা নেই। কওমী মাদ্রাসা জঙ্গি তৈরি করে না বরং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের শিক্ষা দেয়। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাসী নয়।

al-faruk

বৃহস্পতিবার জামিয়া ফারুক্বিয়্যাহ’র ছাত্র মিলনায়তনে  আল-ফারুক ছাত্র সংসদের নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিতের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন, জামিয়ার সদরুল মুদাররিসীন ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ। আল ফারুক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামিয়ার শিক্ষক ও ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মুফতি মাহবুবুল হক, মাওলানা জামীলুর রহমান, মুহা. ইসলাম উদ্দিন, মুহসিন দেওয়ান, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ সুহাগ, মোবারক হোসাইন, আব্দুল মুবিন প্রমুখ।

অনুষ্ঠানে আল ফারুক ছাত্র সংসদের নব নির্বাচিত সদস্যদের শপথনামা পাঠ করান ছাত্র সংসদ সভাপতি কারী মাওলানা আব্দুল মতিন। এছাড়া ২০১৬-১৭ইং শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুরাতন শিক্ষার্থীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ