মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রিশার হত্যাকারী ওবায়দুল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে ঘটনার সাতদিন পর স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ওবায়দুল খানকে র‍্যাব-১৩ এর একটি সিভিল টিম অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট দুপুরে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রিশা কাকরাইল ফুটওভার ব্রিজের ওপর ওঠে। ব্রিজের মাঝামাঝি যেতেই এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রিশার চিৎকারে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছুটে আসে। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রিশা মারা যায়। ঘটনার দিন রাতে রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রমনা মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ওবায়দুলকে আসামি করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ