মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিপাইনে হজ পাসপোর্ট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

149693_149আওয়ার ইসলাম : ফিলিপাইনের পররাষ্ট্র দফতর সাময়িকভাবে হজ পাসপোর্ট ইস্যু বন্ধ করে দিয়েছে। এর ফলে ফিলিপিনো মুসলমানদের এবারের হজ করা কঠিন হয়ে পড়তে পারে। তবে যাদের কাছে ফিলিপাইনের স্ট্যান্ডার্ড পাসপোর্ট রয়েছে, তাদের হজ করতে কোনো সমস্যা হবে না।

ফিলিপাইনের হজ পাসপোর্ট জাল করার সাথে জড়িত থাকার অভিযোগে ১৭৭ জন ইন্দোনেশীয়কে গ্রেফতার করার পর ফিলিপাইন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসে এসব পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। পরে জানা যায়, তারা ফিলিপাইনের নাগরিক নন, ইন্দোনেশিয়ার।

ফিলিপাইনে হজযাত্রীরা ন্যূনতম শর্ত পূরণ করে মক্কায় যাওয়ার সুযোগ পেতেন। হজ পাসপোর্ট পাওয়ার জন্য তাদের তেমন কোনো যাচাইয়ের মুখে পড়তে হতো না।

সূত্র : সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ