মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এখন থেকে হাজিদের খাবার তদারকি করবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম রবিউল্লাহ: হজের সময় মুসল্লিদের খাদ্য ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্য সরবরাহকারি সব দোকান ও রেষ্টুরেন্টের তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে মক্কার প্রশাসন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মক্কায় আগত হাজি ও দর্শনার্থীরা হজের ব্যস্ত মৌসুমে নিরাপদ খাবার পাবে।

মক্কা পৌরসভা বিভিন্ন মার্কেট, ফুড স্টোর, রেষ্টুরেন্টের হজ মৌসুমে অসৎ অনুশীলন বন্ধ করতেই এই তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সঠিকভাবে খাবার বিতরণ, পুষ্টি নিশ্চিতকরণ, খাদ্য বিষক্রিয়া রোধ, খাদ্যের দামের ভারসাম্য রাখা, পানি বিতরণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ। এই কাজের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে।

মক্কার পরিবেশ ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ হাশেম ফাতাই বলেন, কমিটিগুলো সৌদি আরবে আসা দর্শনার্থী ও হাজিদের সর্বোচ্চ সেবা প্রদান করবে। এই কাজের মাধ্যমে মক্কায় স্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্য বজায় থাকবে। মক্কায় খাদ্য সরবরাহ করার জন্য কয়েকটি রেষ্টুরেন্ট, মিষ্টি দোকান ও বেকারির সঙ্গে চুক্তিও করছে মক্কার পৌরসভা হাশেম জানান।

তিনি আরো বলেন, মক্কায় সুপার মার্কেট, রেষ্টুরেন্ট, বেকারিসহ অন্যান্য খাদ্যের ৩৩ হাজার ফুড সপ রয়েছে। এ বছর চাহিদা মোতাবেক ২ হাজার মৌসুমী দোকানের অনুমোদন দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তা বজায় রেখে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। আরব নিউজ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ