মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মিরে গিলানির ছেলেকে সমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir11আওয়ার ইসলাম : ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানির ছেলে ডা. নঈম গিলানিকে সমন পাঠিয়েছে। এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে হুররিয়াত কনফারেন্স বলেছে, ‘কাশ্মিরিদের মানসিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে প্রশাসন। যাতে স্বাধীনতার এই আন্দোলন থামাতে বাধ্য হয় তারা।’

গতকাল সোমবার এনআইএ’র দফতরে ডা. নঈম গিলানিকে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও তিনি হাজির হন নি। নতুনভাবে আজ তাকে এনআইএ দফতরে ডাকা হয়েছে।

ডা. নঈম বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে তিনি ফিরে এসেছেন।

হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এনআইএ’র ওই পদক্ষেপকে কাশ্মির উপত্যকার ‘গণভ্যুথ্যান’ দমনে ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে কটাক্ষ করা হয়েছে। সংগঠনটি একে ‘সাজানো মামলা’ বা চাপে ফেলার কৌশল বলে অভিহিত করে গিলানি পরিবারকে ‘ভীত সন্ত্রস্ত করে তাদের ভাবমর্যদা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ