শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গুলশানের পর আইএসের প্রথম হামলার দায় স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নরসিংদী জেলায় এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করার ঘটনার একদিন পর আইএস দাবি করছে ঘটনাটি তাদের যোদ্ধারা ঘটিয়েছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স আইএস এর কথিত বার্তা সংস্থা আমাককে উদ্ধৃত করে এমন দাবি করেছে। গত পহেলা জুলাই গুলশানে হোলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনার পর নরসিংদীর এ ঘটনাতেই প্রথম আইএস’র নাম উঠে আসলো।

সাইট ইন্টেলিজেন্স আহত চিত্তরঞ্জন আর্য্যকে পুরোহিত বললেও নরসিংদীর পুলিশ বলছে মিস্টার আর্য্য পুরোহিত নন, তিনি মন্দিরের পাশে দোকান চালাতেন। মঙ্গলবার রাতে হামলার সময় দোকানেই ছিলেন তিনি। জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলছেন তারা জানতেন ব্যক্তিগত শত্রুতার কারণে এমনটি হয়েছে। চিত্তরঞ্জন আর্য্যকে টার্গেট করার কোন কারণ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত শত্রুতা থেকে করতে পারে। তার নিজের ধারণাও তাই।

পুলিশ সুপার বলছে যেহেতু মন্দিরের পাশে দোকান, তাই হয়তো ধারণা করা হচ্ছিলো সেই সেবায়েত বা পুরোহিত। আসলে এই মন্দিরের কোন সেবায়েত নেই। পুলিশের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার রাতে একটি মোটর সাইকেলে করে তিন জন চিত্তরঞ্জন আর্য্যর দোকানের সামনে আসে। এর মধ্যে দুজন মুখোশ পরিহিত ছিলো এবং তারাই কুপিয়ে মিস্টার আর্য্যকে আহত করে। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ