শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ভারত বিরোধিতার জন্যই বিএনপি রামপালের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hanifআওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া ভারত বিরোধিতার জন্য রামপাল বিরোধী অবস্থান নিয়েছেন। তিনি বলেন, খালেদার জন্মই হয়েছে ভারতবিরোধী রাজনীতি দিয়ে। এঁদের রাজনীতি ভারতবিরোধী। খালেদা জিয়া বহুবার প্রমাণ করেছেন তিনি পাকিস্তানের এজেন্ট। বিএনপি এখনো আইএসআইয়ের দ্বারা পরিচালিত।

বিশ দলীয় জোটের সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে হানিফ এসব কথা বলেন।

খালেদা জিয়া রামপাল ইস্যুকে আঁকড়ে ধরে বাঁচার শেষ চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ। রামপাল পরিবেশ বিনষ্টকারী কোনো বিদ্যুৎকেন্দ্র নয় দাবি করে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘ইতিমধ্যে জনগণ থেকে খালেদা জিয়া ও বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তাই জনগণের কিছুটা কাছে যাওয়ার জন্য আপনি নতুন একটা ইস্যু খোঁজার চেষ্টা করেছেন। সেই ইস্যুটা হচ্ছে রামপাল বিদ্যুৎকেন্দ্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, তথ্য ও গবেষণাবিষয়ক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ