মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nesarabadআওয়ার ইসলাম: ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মাওলানা শহিদুল ইসলামকে বরখাস্ত করেছে কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী।

ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অর্থের অপচয় ও প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে সোমবার বিকেল ৩টায় তাকে বরখাস্ত করা হয়েছে।

ঝালকাঠি এনএস কামিল মাদরাসার আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাওলানা মো. আবু বকর ছিদ্দীক জানান, স্বার্থ পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহারের দায়ে নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মাওলানা শহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে সোমবার ৩ ঘণ্টা ব্যাপী মাদরাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা হয়। আলোচনা ও মতামতের ভিত্তিতে বিকেল ৩টায় তাকে বরখাস্তাদেশ প্রদান করেন পরিচালনা কমিটির সভাপতি। সেইসঙ্গে মাদরাসা কমপ্লেক্স ট্রাস্টের নির্বাহী কর্মকর্তার পদটিও রদ করা হয়েছে।

তবে এ ব্যাপারে মাওলানা শহিদুল ইসলাম বলেন, ওখানে অনেক কষ্ট হয়। দিনে ১৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। শারিরীক অসুস্থতার জন্য দীর্ঘ মেয়াদী ছুটি নিয়েছি।

সূত্র: জাগো নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ