সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jmbআওয়ার ইসলাম : জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির পাঁচজনকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১-এর ভাষ্য, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী স্টেশন রোড ও বোর্ডবাজার হাজিরপুকুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে এই অভিযান চালানো হয়। আটক জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজ এবং সদস্য আবদুল হাই, সাহাবুদ্দিন, ফিরোজ ও সাইদুর রহমান।

গাজীপুর র‍্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর আজম বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে রাশেদুজ্জামান, আবদুল হাই ও সাহাবুদ্দিনকে আটক করা হয়। বোর্ডবাজার হাজিরপুকুর থেকে আটক করা হয় ফিরোজ ও সাইদুরকে। তাঁদের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ