মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেওবন্দের দাওরা হাদিসে অতিরিক্ত ৬৫০ ছাত্র ভর্তির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_9441" align="alignnone" width="1366"]tumblr_nonw7rI4ru1thfw46o1_1280 copy দারুল উলুম দেওবন্দের দাওরা হাদিসে দরস দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি সাঈদ পালনপুরী[/caption]

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিসে অতিরিক্ত প্রায় সাড়ে ছয়শ ছাত্রকে ভর্তি করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থাও দারুল উলুমের পক্ষ থেকে করা হবে।

আজ সোমবার সকাল আটটা দারুল উলুমের মজলিসে আমেলার একটি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কয়েক ঘণ্টা ধরে আলোচনা চলে। বৈঠকে নাজিমে তালিমাত মাওলানা মুহাম্মদ আহমদ শিক্ষা রিপোর্ট পেশ করেন। এ ছাড়া অন্যান্য বিভাগের দায়িত্বশীলরাও শিক্ষা কার্যক্রমের পরিস্থিতি তুলে ধরেন। মজলিসে আমেলার সদস্যরা এসব ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকের পর মজলিসে আমেলার সদস্যরা নতুন স্থাপনাগুলো পরিদর্শন করেন। তারা অতিরিক্ত ছাত্রদের হিসেবে দাওরা হাদিসের ক্লাসরুম বড় করাসহ শিক্ষা ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

বৈঠকে দারুল উলুমের মজলিসে আমেলার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আছেন, শাইখুল হাদিস মুফতি সাঈদ পালনপুরী, সংসদ সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, দারুল উলুমের সাবেক মুহতামিম মাওলানা মুহাম্মদ ওসাতানভী, মাওলানা আনওয়ারুর রহমান বিজনোরী ও মাওলানা মালিক ইব্রাহিম মাদ্রাজী।

সূত্র : রোজনামা খবরিন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ