সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

আরও সময় পেলো সিটিসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

28340_citycellআওয়ার ইসলাম : বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নোটিশের জবাব দেয়ার দিন ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল (প্যাসিফিক টেলিকম বাংলাদেশ)।

সোমবার হাইকোর্টের এক আদেশে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে সিটিসেল। প্রতিষ্ঠানটির এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলকে কারণ দর্শানোর জবাব দাখিলের সময় বেধে দেয়া হয়েছে, সেহেতু এই সময়ের আগে এই প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটানো যাবে না। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন জেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব। পরে রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, সিটিসেলের তরঙ্গ বাতিল, কার্যক্রম বন্ধের পদক্ষেপ, সিটিসেলকে দেয়া বিটিআরসির নোটিশসহ বেশকিছু বিষয়ে রোববার এ আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশের পাশাপাশি বিটিআরসির নোটিসের জবাব দেওয়ার দিন পর্যন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে বলেছে।

পৌনে পাঁচশ কোটি টাকা বকেয়া থাকায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল  করা হবে না- তা জানতে চেয়ে গত ১৭ই আগস্ট সিটিসেলকে নোটিস দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জবাব দাখিলের জন্য এক মাস সময় দেওয়া হয়। গত ১৬ই আগস্ট সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ২৩শে আগষ্ট সিটিসেলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ