মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লাইক কমেন্টের মাধ্যমেও জঙ্গি কর্মকাণ্ডে প্রচার চালানো শাস্তিযোগ্য অপরাধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_12872 copyআওয়ার ইসলাম : আজ রোববার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার চালানো যাবে না। জঙ্গি কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, মন্তব্য করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার চালানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু ব্যক্তি জেনে বা না জেনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ