মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় বেলুচিস্তানে ভারতবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download copyআওয়ার ইসলাম : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারত বিরোধী প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুচিস্তান প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে গোটা প্রদেশ উত্তাল হয়ে ওঠে।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এক ভাষণে মোদি বলেন, ‘বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের পক্ষে আমি কথা বলায় সেখানকার লোকজন আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন।’ মোদির এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বেলুচিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানকার মানুষ।

বেলুচিস্তানের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার কর্মীরা এ বিক্ষোভের আয়োজন করেছে। প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের প্রধান প্রধান শহরগুলোতে এ বিক্ষোভ হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা ভারতের পতাকায় আগুন দিয়েছে। বিক্ষোভকারীরা, ভারতের স্বাধীনতা দিবসে দেয়া মোদির বক্তব্যের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রতিবাদ জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, তার ভাষায়, গোলযোগপূর্ণ প্রদেশটিতে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে নয়াদিল্লি। তিনি আরো বলেন, গোটা বেলুচিস্তানের ভারত বিরোধী বিক্ষোভ প্রমাণ করছে যে পাকিস্তানের মানুষ মোদির বক্তব্য পছন্দ করে নি।