
কাজী আবুল কালাম সিদ্দীক: মুজাফফর আহমদ ওয়ানি। ভূস্বর্গ কাশ্মিরের একজন গর্বিত নাগরিক। তবে তাঁর এই গর্ব অর্জনের নয়; বিসর্জনের। দুই ছেলে এক মেয়ের জনক এই মুজাফফর। কোনো সংগঠনের সঙ্গেই জড়িত না থাকলেও প্রথম ছেলে খালিদ ওয়ানিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ‘হত্যা’ করেছিল ভারতীয় বাহিনী। আর দ্বিতীয় ছেলে বুরহান ওয়ানি ছিলেন হিজবুল মুজাহিদিন কমান্ডার, ঈর্ষণীয় জনপ্রিয়তার প্রতিবিম্ব তিনি কাশ্মিরবাসীর কাছে। গত মাসের ৮ তারিখে সেই বুরহানকেও হত্যা করে ভারতীয় সেনারা। তবে এতে বিচলিত নন তাদের বাবা মুজাফফর। এতে বরং তিনি নিজেকে শহিদ ছেলে পিতা বলেই গর্ববোধ করছেন। খালিদ-বুরহানের একমাত্র বোনই এখন তার বেঁচে থাকা একমাত্র সন্তান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার সেই সন্তানকেও কোরবানি করতে রাজি আছেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন মুজাফফর।
প্রিয় পাঠক! বিস্ময় জাগছে না কি, কেন আদরের সন্তানদের একে একে মৃত্যুর মুখে ঠেলে দিতে একটুও বিচলিত হচ্ছেন না এই মুজাফফর? এই প্রশ্নের জবাব পেতে আমাদের ফিরে যেতে হবে নিকট ইতিহাসে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর বৈরি আচরণের দিকে। ২০১০ সালে আমরা দেখেছি, দীর্ঘ চার মাস ধরে কাশ্মিরে এবারের মতো উত্তপ্ত সংঘর্ষাবস্থা অব্যাহত থাকে। তখন প্রাণ হারায় ১১০ জন। এদের মধ্যে কাশ্মিরি তরুণের সংখ্যাই ছিল বেশি। এবারও উত্তপ্ত পরিস্থিতির সাথে প্রধানত সংশ্লিষ্ট রয়েছে কাশ্মিরের শিক্ষিত তরুণেরা। আগের বিপ্লবীদের চেয়ে এরা অনেক বেশি আত্মপ্রত্যয়ী ও স্বাধীনচেতা। কাশ্মিরের স্বাধীনতার জন্য এরা উদগ্রীব। এসব তরুণের সংখ্যা আগের তুলনায় অভাবনীয়ভাবে অনেক বেশি। এরা দক্ষিণ কাশ্মিরসহ পুরো কাশ্মির উপত্যকাকেই সশস্ত্র আন্দোলনের এক হটবেডে পরিণত করেছে। এরা ভ্রুক্ষেপহীনভাবে হামলা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশবাহিনীর ওপর। এই সশস্ত্র তরুণেরা ব্যাপক জনসমর্থনও পাচ্ছে। আসলে ১৯৮৯ সাল থেকে এদের প্রতি এই জনসমর্থন বেড়েই চলেছে। সেই সাথে কাশ্মিরের স্বাধীনতাকামী জন-আন্দোলনের তীব্রতাও বাড়ছে সমান গতিতে।
কাশ্মিরে ভাà¦