সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sirajul-Islam-Chy copyআওয়ার ইসলাম : সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ। এ যুদ্ধে কোনোভাবেই পরাজিত হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এখানে হেরে গেলে ভবিষ্যতে সব জায়গায় হেরে যাব আমরা। সুন্দরবন রক্ষায় একাত্তরের মতো বিজয়ী হতে হবে আমাদের। পিছপা হওয়া যাবে না।

আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারতের জন্য উপকারী হলে তারা কেন তাদের এলাকায় করছে না এই প্রশ্ন তুলে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এটা সবাই বোঝে যে এ প্রকল্প বাংলাদেশের জন্য কতো ভয়াবহ ক্ষতির বিষয়। তিনি বলেন, এ প্রকল্প মুনাফালোভীদের; দেশের স্বার্থে নয়।

কর্মসূচিতে তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প একটি জনবিচ্ছিন্ন প্রকল্প। এটা দেশ ও জনগণের স্বার্থে নয়। এ প্রকল্পের বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তাই সরকার এ গণজাগরণে ভীত-সন্ত্রস্ত। আর এ কারণে ভীত-সন্ত্রস্ত হয়ে সরকার প্রকল্পের বিরোধীকারীদের বিরুদ্ধে হামলা-মামলা করছে। এটা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রকল্প।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ