মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লাহপ্রেমী মানুষের ভিড় এখন মক্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj7যুবায়ের আহমদ: আল্লাহর প্রেমে পাগল হয়ে হাজিরা ধরেছেন কা'বার পথ। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজি হজ উপলক্ষ্যে মক্কা উপস্থিত হচ্ছেন।

হজ নবম হিজরিতে মুসলমানদের উপর ফরজ হয়। ইসলামের মহান পাঁচটি স্তম্ভের চতুর্থ হচ্ছে হজ্ব। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার হজ্ব ফরজ। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ্ব পালন করে না, তাদের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হযরত ওমর রা. বলেন, শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্ব করলো না, আল্লাহর কসম, সে হয় ইহুদি হয়ে মারা যাবে, না হয় নাছারা হয়ে হয়ে। হজ্ব পালনকারীদের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্ট করার জন্য হজ্ব করবে, আর কোনরূপ অশ্লীলতা করবে না এবং পাপাচার করবে না, সে ওই দিনের মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দান করেছে।

প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ্বে যাবেন।

গত ৫ তারিখ শুক্রবার বাংলাদেশ থেকে হাজিদের প্রথম বিমান সৌদি পৌঁছেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ