সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

আমের মতো দেখতে যে ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mango-phone-picআওয়ার ইসলাম: বেশ কয়েকটি ফলের নামে প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপল। সম্প্রতি বাংলা দেশেও 'ম্যাংগো ফোন' নামে একটি মোবাইল ব্যান্ড যাত্রা শুরু করেছে। ফলের নামে প্রতিষ্ঠানের নাম হলেও তাদের পণ্য কিন্তু আবার ফলের মতো নয়! তবে এ ব্যাপারে ভিন্ন চিত্র দেখা গেল চীন ভিত্তিক একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে।

চীনের অন্যতম একটি বৃহৎ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কাকা টেকনোলিজ। সম্প্রতি প্রতিষ্ঠানটি ম্যাংগো ফোন নামে একটি ফোন বাজারে ছেড়েছে। যে ফোনটি দেখতে অবিকল আমের মতো।

দেখতে আকর্ষণীয় ফোনটিতে রয়েছে দুটি সিম ব্যবহারের সুবিধা। দুই ইঞ্চির কিউভিজিএ টাচ স্ক্রিন এবং ১.৩ মেগা পিক্সেলের ক্যামেরা। কম বাজেটের ফোল্ডিং এই ফোনটিতে আরও রয়েছে জিপিআরএস, ওয়াপ, এমএমএস, গেমস ফান এবংঋ ই-বুক রিডার। এছাড়াও এফএম রেডিও তো থাকছেই।

ফোনটি আপাতত শুধু চীনের বাজারেই পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই অন্যান্য দেশেও ছাড়া হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান কাকা টেকনোলজিস।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ