মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নরসিংদীতে গ্যাসের ৭ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaউমায়ের আহমাদ : নরসিংদীতে সাতটি গ্রামের প্রায় সাত হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ইউনিয়নের বাদুয়ারচর, কান্দাপাড়া, দড়িপাড়া, পুরানপাড়া, হোসেনপুর, খাসেরচর, বদরপুরসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বির আহম্মেদের নেতৃত্বে নরসিংদী তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয়কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তওহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি কারিগরি দল মাটি খুঁড়ে দুই ইঞ্চি ব্যাসার্ধের প্রায় চার হাজার ৫০০ ফুট তিন ইঞ্চি লোহার পাইপ উদ্ধার করে।

অভিযান চলাকালে নরসিংদী তিতাস গ্যাস বিক্রয়কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক তওহিদুল ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার প্রতি মাসে ৪৫ লাখের বেশি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তওহিদুল আরো জানান, নরসিংদীতে একে একে সব অবৈধ গ্যাস সংযোগ তুলে নেওয়া হবে। কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। এসব অবৈধ সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ