সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

জিয়ার মরণোত্তর বিচার চাইলেন হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hanifআওয়ার ইসলাম: বঙ্গবন্ধকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (কেআইবি) যুব মহিলা লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় মীর জাফর হিসেবে কাজ করেছিল খুনি জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধ করেছিল।’

তিনি বলেন, ‘৭৫’এ  বিদেশি এজেন্ট হিসেবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তখন মুনাফেক, মির্জাফর হিসেবে ভূমিকা পালন করেছিল খুনি জিয়াউর রহমান। এই অপরাধে, খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করা হউক। সেই সাথে তার (জিয়া) জড়িতদের চিহ্নিত করে জাতির সামনে মুখোশ উম্মোচন করা হউক।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, মহিলা বিষয়ক সম্পাদক, ফজিলাতুন্নেসা ইন্দিরা, রেলমন্ত্রী মুজিবুল হক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ