বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জঙ্গি তালিকাভুক্ত ঝিনাইদহের কলেজ প্রভাষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenaidah Teacher photoখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : সিআইডি পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে এসএম সাদিকুর রহমান পলাশ (৩০) নামে হিজবুত তাহরীরের কেন্দ্রীয় এক সদস্যকে গ্রেফতার করেছে।

সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম শুক্রবার বিকালে তাদের কার্যালয়ে সাংবাদিকদের প্রেসবিফিং এ এসব তথ্য দেন।

গ্রেফ্তারের সময় কম্পিউটার, পেন ড্রাইভসহ কিছু বই উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক (৩৪তম বিসিএস)। সিআইডি পুলিশ রাত দুইটার দিকে যশোর সদরের উপশহর (সেক্টর-১, প্লট নম্বর-২০) সারথী মিল মোড়ের বাসা থেকে তাকে আটক করে।

তিনি বলেন, আটক প্রভাষক পলাশ যশোর সদরের আন্দোলপোতা গগ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সিআইডি পুলিশের বিশেষ জঙ্গি বিরোধী অভিযানে পলাশকে আটক করা হয়। হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১২ সালে দলীয় কার্যক্রম পরিচালনার সময় কাঁটাবন এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের হাতে আটক হন। ওইসময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।তিনি বলেন, মামলার বিষয়সহ তথ্য গোপন করে পলাশ সরকারি চাকরিতে যোগদান করে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্বদানকারী সিআইডি পুলিশের যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, এসএম সাদিকুর রহমান পলাশকে আটকের সময় তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু ‘জেহাদি বই’ জব্দ করা হয়। সাংবাদিকদের ব্রিফিং শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ