মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কসবায় যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images

আমিনুল ইসলাম হুসাইনী, কসবা, ব্রাক্ষ্মণবাড়িয়া : শুক্রবার ভোরে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবায় এক যুবক আত্মহত্যা করেছে বলে ।  কসবা পৌর এলাকার দক্ষিণ কসবা গ্রামে গতকাল ভোরে এ ঘটনাটি ঘটে। মৃতের নাম বোরহান (২২)। সে ওই গ্রামর  মৃত হিরণ মিয়ার তৃতীয় পুত্র।

বোরহানের চাচা রফিকুল ইসলাম বলেন, বৃহঃপতিবার রাত ১১টার দিকে বোরহান তার কয়েকজন

বন্ধুদের নিয়ে ওর ঘরে গল্পগুজব করছিল, তিনি বাহির থেকে তাদের কথার আওয়াজ শুনছিলেন। তবে দরজা বন্ধ থাকায় তিনি তাদের কাউকে দেখতে পাননি। বাড়িতে তখন আর কেউ ছিল না। তার মা গিয়েছিল ব্রাক্ষ্মণবাড়িয়ায়। ভোরে তার মা ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে বাড়ি ফিরে এসে দেখে তার ছেলে বোরহান ফাঁসির রশিতে ঝুলছে।

মৃতের পরিবার জানায় আত্মহত্যা করার মত কোনো কারণ তাদের জানা নেই। এবং এ ঘটনার পর থেকে তার বন্ধু টিপুও নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় যুবকের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আওয়ার ইসলাম ২৪ ডটকমকে নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ