মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাহজালালে এই প্রথম নারী সিএসও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shahjalal2আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিদা সুলতানা। প্রথম নারী হিসেবে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এ দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসও হওয়ার আগে রাশিদা সুলতানা শাহজালাল বিমানবন্দরের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা (এসএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে পদটিতে দায়িত্বে ছিলেন ইফতেখার জাহান। নানা অভিযোগের প্রেক্ষিতে গত ৩ আগস্ট তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সূত্রমতে, ইফতেখার জাহানের বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সিএসও হওয়ার আগে গত বছরের এপ্রিলে যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী-পুত্রকে বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়ার অভিযোগ ওঠে ইফতেখারের বিরুদ্ধে। ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করাসহ আরও বেশ কিছু অভিযোগ।

সে কারণে ওই সময় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করেন হাইকোর্ট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ