বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘কিরণ মালা’ দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০০ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kironmalaহবিগঞ্জ: ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে হবিগঞ্জে দু’ গ্রুপের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ, শিশুসহ কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় কমপক্ষে ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

পুলিশ ও আহত সূত্রে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) রাতে হবিগঞ্জ সদর উপজেলার ধল বাজারে শাকির রেস্টুরেন্টে স্টার জলসায় কিরণ মালা সিরিয়াল দেখা নিয়ে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার মেয়ে শেফালীর বাকবিতণ্ডা হয় । খবর পেয়ে তাদের পরিবারের লোকজন শাকির রেস্টুরেন্টে এসে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক কামরুলসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা রাতেই বিষয়টি সমাধান করে দেয়।

কিন্তু বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে গেলো অন্য কিছু উভয়পক্ষের লোকজন বাজারের পাশের একটি খেলার মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করা হয়। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে হবিগঞ্জ-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জসহ ৯ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলি ও টেটাবিদ্ধ অবস্থায় আতর আলী, নানু মিয়া, গিয়াস উদ্দিন, মোশারফ, খেলু মিয়া, টেনুসহ ১০ জনকে উদ্ধার করে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ওসি ইয়াসিনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ