সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

এইচএসসির ফল প্রকাশ : পাশের হার ৭৪.৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hsc

 

আওয়ার ইসলাম : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সারসংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবার সারা দেশে পাশের হার ৭৪.৭০। মোট জিপিয়ে প্রাপ্তের সংখ্যা ৫৮২৭৬।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান  জানিয়েছেন, ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারও পরীক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো এবার পরীক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি মোট এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। তবে আমরা হয়তো কাল (আজ) নম্বরটা দিতে পারব না। পরশু (শুক্রবার) হয়তো দিতে পারব। এটা সার্ভারের লোড ম্যানেজমেন্টের কারণে। আমরা ধারণা করছি, সব একবারে দিতে গেলে সার্ভার লোড বহন করতে পারবে না। এ কারণে এ বিলম্ব।’

তিনি আরও বলেন, ‘তবে তারপরও রাতে এ বিষয়ে মিটিং আছে। বিষয়টি আমরা কালকে (আজ) মাননীয় মন্ত্রীর সংবাদ সম্মেলনে জানাতে পারব।’ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা বলেন, আগের মতোই রোল নম্বর দিয়ে প্রাপ্ত জিপিএ জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আলাদা লিংকে সার্চ করে নম্বর জানা যাবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পাচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

ইন্টারনেটে-মোবাইলে ফল : শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ