শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গণতান্ত্রিক অধিকারকে পাত্তা দিচ্ছে না শাসকগোষ্ঠী : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faqrul

 

আওয়ার ইসলাম : বর্তমানে যারা দেশ চালাচ্ছে তারা জনগণের গণতান্ত্রিক অধিকারকে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যা মামলায় দেশব্যাপী গ্রেপ্তারের হিড়িক পড়েছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। রাজধানীর দারুস সালাম থানা বিএনপির সভাপতি আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ফখরুল এই বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।’
ফখরুল বলেন, ‘বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত।’
তিনি বলেন, ‘ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী মো. আবদুর রহমান সব মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার পরও গতরাতে তাকে গ্রেপ্তার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।’ বিএনপি মহাসচিব অবিলম্বে আবদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ