মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুলশান মামলায় গ্রেফতার দেখানো হলো হাসানাতকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanatআওয়ার ইসলাম : গুলশানের হোলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনায় হাসনাত করিমকে গুলশান হামলার ঘটনায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গুলশানের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গুলশান হামলার ঘটনায় এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার দেখানো হলো।
ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান বলেছেন, কিছু তথ্য পাওয়া গেছে যে এ ঘটনায় হাসানাত করিমের সংশ্লিস্টতা থাকার সম্ভাবনা থাকায় এ মামলায় তাকে গ্রেফতার তাকে দেখানো হয়েছে।

গত ৩রা অগাস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসান খানকে ঢাকা থেকে ৫৪ ধারায় আটকের কথা জানিয়েছিলো পুলিশ। পরদিন ৪ঠা অগাস্ট পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের দুজনেরই আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত। এরপর আজ আবার আদালতে উপস্থাপন করে পুলিশ রিমান্ড চাইলে আদালত তাহমিদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত পহেলা জুলাই গুলশানে ওই হামলার ঘটনার সময় হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান ওই রেস্তোরায় ছিলেন। পরদিন উদ্ধার হওয়া ব্যক্তিদের সাথে তাদেরকেও গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছিলো। এরপর তাদের দুজনকেই পরিবার ফেরত পায়নি বলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছিলো।

হাসনাত করিমের স্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছিলেন, মেয়ের জন্মদিন পালনের জন্যই ওই রাতে তারা সপরিবারে ওই রেস্তোরায় গিয়েছিলেন।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ