মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বপ্নে দেখলাম আমাকে বাঘ কামড়েছে; এর ব্যাখ্যা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghস্বপ্ন : স্বপ্নে বাঘের কামড় দেখা কি বিপদের পুর্বাভাস? আমি আজ প্রায় ভোর ৪-৫টা নাগাত একটি স্বপ্ন দেখেছি যে আমাকে একটা বাঘ তাড়া করেছে। জায়গাটি ছিল একটু উচু,আমরা ৩ বন্ধু মিলে জঙ্গল থেকে বেরুচ্ছিলাম। আমরা উচু পাহাড় থেকে নামছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম, সামনে একটা বাঘ আছে। ভয়ে পালানোর জন্য উল্টো ফিরলাম। দৌড়ে ছুটতে চাইলাম। কিন্তু বেশি করে দৌড়াতে পারি নি, তখন আমি উচু পাহাড়ের পাশ দিয়ে দৌড়ে ছিলাম। অনেক্ষণ দৌড়ানোর পর আমি লাফ দিয়ে লুকাতে চেয়েছিলাম, কিন্তু তখনই বাঘটা আমার পিঠে কামড় দিলো।

ব্যাখ্যা : ইবনে সিরীন [রহ] বলেন- যদি কেউ স্বপ্নে হিংস্র প্রাণী দেখে, তবে মনে করতে হবে, তা শয়তান এবং তাকে প্ররোচিত করতে উদ্যত হয়ে আছে। এজন্য তাকে দীনি কাজে মনোনিবেশ করতে হবে। যদি কেউ হিংস্র প্রাণীর মাধ্যমে আঘাত প্রাপ্ত হয়, তাহলে শয়তান তার ওপর চড়াও হয়ে গেছে। সে রিপু ও জৈব তাড়নার বশবর্তী হয়ে পড়বে এবং নিস্কৃতির চেষ্টা করবে।

সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ]
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ