সৈয়দ আনোয়ার আবদুল্লাহ
অতিথি লেখক
এই একজন মাওলানা। যাকে বঙ্গবন্ধু পিতাতুল্য মনে করতেন। রাষ্টপতি হওয়ার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তিনি গুরুর মতো, পিতার মতো, উস্তাদের মতো পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। এই মাওলানাই বঙ্গবন্ধুকে নিজের সাথে রেখে রাজনীতি শিখিয়েছেন। শিখিয়েছেন প্রেম দ্রোহ আর সংগ্রাম।
তাই বঙ্গবন্ধুর জীবনী লিখতে গেলে এই মাওলানার কথা লিখতেই হয়। নতুবা বঙ্গবন্ধু চর্চা অপূর্ণ থেকে যায়। কারণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শেখ মুজিবুর রহমান বাঙ্গালি চেতনার এক অভিন্ন নাম। এই দুজন নেতা আমাদের চেতনার দুটি স্রোতধারার মিলিত একটি মোহনা।
ভাসানী ও বঙ্গবন্ধুর স্মৃতিকথা ইতিহাস থেকে সব লিখলে বিশাল একটি গ্রন্থ রচিত হবে। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কেএম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয।
এরপর ভাসানী ১৯৪৯ থেকে ১৯৫৬পর্যন্ত ৮ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন । টাঙ্গাইলের মোহাম্মদ শামছুল হক ছিলেন সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সহ সাধারণ সম্পাদক পরে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
একদিনের ঘটনা, মাওলানা ভাসানী তখন দলের সভাপতি আর বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক। একদিন মাওলানা ভাসানী বঙ্গবন্ধুকে আট আনা পয়সা দিয়ে নারায়নগঞ্জে একটি কাজে পাঠান। বঙ্গবন্ধু নারায়নগঞ্জ থেকে সারিদিনে সে কাজ সম্পন্ন করে এসে বিকেলে মাওলানা ভাসানীর হাতে আট আনা পয়সা ফেরত দেন।
মাওলানা ভাসানী অবাক হয়ে জিজ্ঞেস করেন, মুজিব তুমি নারায়ণগঞ্জ কিভাবে গেলে..? উত্তরে মুজিব বলেন ‘সাইকেল নিয়ে গিয়েছিলাম, টাকাটা বেঁচে গেছে’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মওলানা পুত্রসম স্নেহ করতেন। তিনি নিজেই বলেছেন, ‘আমার রাজনৈতিক জীবনে অনেক সেক্রেটারি এসেছে কিন্তু মুজিবরের মতো যোগ্য সেক্রেটারি অন্য কাউকে পাইনি।’
উল্লেখ্য মওলানা ভাসানী আওয়ামী লীগের সভাপতি থাকাকালে বঙ্গবন্ধু তার সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুও মওলানাকে খুবই শ্রদ্ধা করতেন