মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে কারখানায় আগুনে চার বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

soudi_bdআওয়ার ইসলাম: সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) সৌদির হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন—উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম (৩০), জনার্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আরেজ আলীর ছেলে অসীম (২৭) ও ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খলিলুর জানান, সৌদির রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতেন ওই চার বাংলাদেশি। বুধবার স্থানীয় সময় দুপুরে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাতেই মৃত্যু হয় তাঁদের।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ