সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট হ্যাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hake

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট (www.nctb.gov.bd) সাইবার হামলার শিকার (হ্যাক) হয়েছে। হ্যাকাররা নিজেদের সৌদি আরবের বলে দাবি করেছে।

আজ বুধবার সকাল ৬টা ৫ মিনিটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে গিয়ে একটি ব্যানার দেখা যায়। সেখানে লেখা হয়েছে, ‘হ্যাকড বাই আরএক্সআর হ্যাকার।’

হ্যাক করার কারণ হিসেবে হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গণহত্যার ব্যাপারে বিশ্ববাসীর নীরবতার কারণে এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কোনো ক্ষতির উদ্দেশ্যে নয়, বরং বিশ্ববাসীকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। পাঁচ বছর ধরে সিরিয়ার জনগণ ক্ষুধা, তৃষ্ণা, শীতে ভুগছে। সেখানে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা মরছে, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং প্রজন্মের মানুষ জানে না তাঁদের ভাগ্য। সবকিছুর পর বিশ্ববাসী আমাদের বলে সন্ত্রাসী। আমরা এখানে নিজেদের আত্মসমর্থন করতে আসিনি। আমরা এখানে এসেছি আপনাদের সত্য জানাতে।’

‘যুক্তরাষ্ট্রই ওসামা বিন লাদেন তৈরি করেছে। তাঁকে সহায়তা করেছে অস্ত্র ও অর্থ দিয়ে। পরে বলেছে সন্ত্রাসী। পরে যখন চেয়েছে তাঁকে বাদ দিয়েছে।’

হ্যাকাররা দাবি করে, ‘সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের গণহত্যার সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। শিগগিরই তাঁকে সন্ত্রাসী বলা হবে এবং বিন লাদেরই মতোই ঘটবে তাঁর ক্ষেত্রেও। তবে যুক্তরাষ্ট্র এখনই তাঁকে বাদ দিতে চায় না। তাঁকে সিরিয়ার যতটা সম্ভব মানুষ হত্যার সুযোগ দেওয়া হচ্ছে। ইসরায়েলকে সুযোগ করে দেওয়ার জন্য।’

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ