শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‌‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার উপর খড়ার ঘাঁ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaniনিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশবাসী রুখে দাড়াবে। গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র ৬ মাস আগে। তাও আবার একসাথে ২৫০ টাকা চুলপ্রতি বৃদ্ধি করার পর ৬ মাসের মাথায় গ্যাসের মূল্য বৃদ্ধি করলে দেশবাসী রুখে দাড়াবে।

সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম) এর সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে ভয়াবহ বন্যা চলছে। দেশের অধিকাংশ জেলা বন্যা কবলিত। মানুষ বাঁচার জন্য হাহাকার করছে। দেশ এক ভয়াবহ দূরাবস্থার মধ্য দিয়ে এগুচ্ছে। সর্বত্র মানুষ যখন ভয় ও আতঙ্কে অতিবাহিত করছে অপরদিকে দেশের অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে, ঠিক সেই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার উপর খড়ার ঘাঁ অবস্থা। তিনি বলেন, সরকারের বিভিন্ন দুর্নীতিকে আড়াল করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাব। সর্বত্র লুট ও দুর্নীতির ফলে দেশ ক্রমেই তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, আলহাজ্ব ডা. মুখতার হুসাইন ও মাওলানা আবু জাফর আহমদ উল্লাহ, যুগ্ম মহাসচিব, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মু. নূরুল ইসলাম আল-আমিন,জিএম রুহুল আমিন, আজিজুল হক, হাসিবুল ইসলাম, আ হ ম আলাউদ্দিন, কাওছার আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ