সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

রাশিয়ায় এরদোগান : পশ্চিমা দুনিয়ায় উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan_putin_85600900 copyআওয়ার ইসলাম : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মস্কো পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রাশিয়ার উদ্দেশে তুরস্ক ছাড়ার আগে এরদোগান বলেন, পুতিন তার বন্ধু। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে চান।

সাম্প্রতিক সময়ে সেনা অভ্যুত্থানে এবং আরও নানা ঘটনায় আঙ্কারা মস্কোর দিকে ঝুঁকে পড়ছে। একইসাথে পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে এরদোগানের রাশিয়া সফরে পশ্চিমারা উদ্বিগ্ন। সবার দৃষ্টি এখন পুতিন-এরদোগান বৈঠকের দিকে।

পুতিন-এরদোগানের বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ ফের শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। পর্যটন ও ভ্রমণ নতুনভাবে শুরু করার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া বৈঠকে সিরিয়া সংকটটি সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গতবছরের নভেম্বরে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হলে মস্কো-আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। এ সময় পশ্চিমা শক্তি তুরস্ককে ব্যাপক সমর্থন দেয়। তবে তুরস্কে অভ্যুত্থান-চেষ্টা পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার শীতল সম্পর্ক চলছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ