মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামিক জোট গঠনকে স্বাগত জানালেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rowson_45816 copyআওয়ার ইসলাম : সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী ইসলামিক জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

সৌদি মজলিসে শূরার আমন্ত্রণে ৬ আগস্ট থেকে সৌদি আরব সফর করছেন রওশন এরশাদ। আজ মঙ্গলবার সৌদি মজলিসে শূরার ডেপুটি স্পিকার ডা. মোহাম্মদ আমিন আহমেদ জাফরির সাথে বৈঠককালে তিনি এ সমর্থনের কথা জানান।

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) এমপি এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংসদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন রওশন এরশাদ। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের জন্য সৌদি শ্রম-বাজার সম্প্রসারণে সৌদি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সৌদি মজলিসে শূরার ডেপুটি স্পিকার বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে অত্যন্ত গভীর ও ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন এবং আগামীদিনে তা আরও ঘনিষ্টতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ