সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

রাতে চলাচলে ডিএমপির ৯ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmpরাতে চলাচলের জন্য ৯টি সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীবাসীকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে আহ্বান জানানো হয়েছে।

রোববার প্রতি থানায় পরামর্শমূলক এ বার্তা পাঠানো হয়েছে। ডিএমপির সিনিয়র সহকারী (মিডিয়া) পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

সতর্কতামূলক পরামর্শে বলা হয়েছে, রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ। বাসষ্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে গভীর রাতে এসে পৌঁছালে বাসায় ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন।

গভীর রাতে ট্যাক্সি সিএনজি অটোরিকশার পরিবর্তে বাস অধিকতর নিরাপদ। খুব বেশি তাড়া না থাকলে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

রাতে অপরিচিত কোনো জায়গা খুঁজে বের করার ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকুন। স্থানীয় বাসিন্দারা আপনার আচরণে যেন আপনাকে সন্দেহ না করে।

রাতে চলাচলের সময় দামি মোবাইল, বেশি পরিমাণ টাকা-পয়সা, স্বর্ণালংকার কিংবা অন্য মূল্যবানসামগ্রী প্রয়োজন না হলে বহন করা থেকে বিরত থাকুন। নির্জন স্থানের পরিবর্তে ব্যস্ত সড়ক বা স্থান ব্যবহার করার চেষ্টা করুন।

রাতে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিলে একা না গিয়ে কাউকে সঙ্গে রাখার চেষ্টা করুন।

রাতে চলাচলের সময় বাইরে বিক্রিত খাবার যতটা সম্ভব পরিহার করুন।

চলার পথে কেউ সাহায্য চাইলে নিশ্চিত হতে চেষ্টা করুন সাহায্য প্রার্থী কোনো প্রতারক দলের সদস্য কিনা।

প্রয়োজনে পুলিশের সাহায্য নিন। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ