আওয়ার ইসলাম: কবিতা আর সঙ্গীতের মাঠ থেকে মুহিব খান আসছেন সংগঠনে। ন্যাশনাল মুভমেন্ট নামের নতুন দল গঠন করবেন তিনি। ভেতরে ভেতরে চলছে প্রস্তুতি পর্ব। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে গত ৪ আগস্ট এই নিয়ে সংবাদ প্রকাশ হলে হৈ চৈ পড়ে যায়। মুহিবখান ভক্তরা নানারকম কমেন্ট করতে থাকে স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া নিউজে।
পাঠকদের কমেন্টে নানারকম মতামত উঠে এসেছে। সবাই নিজের মতামত প্রকাশ করেছেন মুহিব খানের আগত দল নিয়ে। সেখানে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। কেউ এটাকে বর্তমান ক্রান্তিকালের উত্তরণ হিসেবে দেখেছেন। কারো পছন্দ না হওয়ায় মুহিবখানের তীব্র সমালোচনাও করেছেন। তারা তুলনা দিয়েছেন অতীতের কবিদের। তারা কেউ কাব্যপাড়া ছেড়ে রাজনীতির মাঠ মাড়ায়নি।
তবে কবি মুহিব খান একটা সমাজের হাল ধরতে পারেন এমন আশার বাণীও শোনা গেছে কারো কারো কণ্ঠে। হতাশা ঝেড়ে ফেলে তারা মুহিব খানকে শিগগির নামতে বলেছেন মাঠে। সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। আওয়ার ইসলাম সেই কমেন্টগুলোতে চোখ বুলিয়েছে। এবার পাঠকদের জন্যও তুলে আনল প্রতিবেদন আকারে।
বীর হামজা [আওয়ার ইসলামের ফেসবুক পেইজে শেয়ার করা লিংকের প্রথম কমেন্টে বলেছেন] তাহলে আমি রাজনীতি শুরু করবো এবং ভাইয়ের দলের একান্ত কর্মী হবো ইনশাআল্লাহ।
Mobarak Hossain Sadi [বলেছেন] দারুণ।
আফনান ইবরাহিম; অবশ্যই ভালো। আমি প্রথমেই তাঁর দলে যোগ দেবো।
মুহাম্মাদ আবু বকর সিদ্দীক [স্যাটায়ার করে লিখেছেন] এমন কিছুটা আগেই শুনেছিলাম যে, তার দলের নামটি এমন হতে পারে “ছাইড়া দে মা কাইন্দা বাচি”।
Jaber Ahmed “নতুন ইশতেহার”এর পরই এমনটা ধারনা করেছিলাম।
M Muinuddin Talukder ব্যারিষ্টার নাজমুল হুদার রোগে পেয়েছে হয়তো!!! [আরেকজন বেশ স্বপ্ন দেখে ফেলেছেন]
রকিব হাসান; বাংলার আকাশে আরেকটা আমীনি চাই। [আরেকজন দিয়েছেন উপদেশ]
Ibrahim Jamil এই কাজটা অন্তত মুহিব খান না করুন। সে ক্ষেত্রে সবার মুহিব খান কয়েকজনের হয়ে যাবেন। [আগ্রহও দেখিয়েছেন দলে কে কে আছেন জানার]
Morshed Alam দলের নাম কি?এবং তালিকাতে কে কে আছেন দয়া করে জানালে ভাল হবে। [সহজে তীব্র খোঁচা দিয়েছেন একজন]
Md Taher যে ভাবে ইসলামিস্টরা বামদের ফলো করতাসে। তা দেখে আমার মন চায় একটা দল কইরাই ফালাই। নাম দিমু এক নেতা, এক ভুট এক পার্টি। [কেউ আছেন ভবিষ্যত দেখার অপেক্ষায়]
Rayhan Bin Jakaria আসছে “ন্যাশনাল মুভমেন্ট”। দেখা যাক কেমন পারফর্মেন্স করে। [যুক্তি পেশ করেছেন কেউ কেউ]
Jubayer Ahmadকবি হওয়া আর নেতা হওয়া এক নয়। নেতৃত্ব আবেগ দিয়ে হয় না, কবিত্ব হয়। তাই মানি না দেশের নীতি
আমি সবার প্রিয় হতে চাই
তাই করি নাকো রাজনীতি৷
Zamil Mahmud হোদাই। ওনার কি আছে দল গঠনের? ২০ দলের অনেকই নামে আছে কামে নাই, এমনিতেই জঞ্জালেল অভাব নাই। তার ওপর আবার নতুন। কি দরকার এ সবের? আর ওনি রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র হয়ে দু:স্বপ্নকে স্বপ্নের মতো ডিঙ্গাচ্ছে।
আল আমিন মজুমদার একটি সাপ্তাহিক মিডিয়া ধরে রাখতে পারলেন না! আবার দল!!! যাক শুভ কামনা রইল। [কেউ কেউ ফেয়ার মিডিয়ার শেয়ারের কথাও উল্লেখ করেছেন সন্তর্পনে, পাঠকের দৃষ্টি এড়ায়নি এসবও]।[একজন শুনিয়েছেন লম্বা কথা]
Shoaib Zia কবি নজরুল কেনো বিতর্কিত হয়েছিলেন… ইতিহাস পড়ে দেখুন!! এটা সত্য এদেশে নতুন রাজনৈতিক একটি মঞ্চের প্রয়োজন!! প্রয়োজন নতুন নেতৃত্ব!! যেখানে থাকবে যোগ্য তারুণ্য’র নেতৃত্ব ও বিজ্ঞ প্রবিণদের পরামর্শ... যেখানে থাকবেনা ধর্মিয় রাজনীতি’র নামে ধর্মিয় ঐনৈক্য ওসংঘাত... যেখানে থাকবে দেশ-জাতি ও ধর্মের সমন্মিত ইশতেহার!!
.
কেউ এগোতে চাইলে বাঁধা দিতে নেই…. এগিয়ে যান প্রিয় মুহিব খান!! একটি বিখ্যাত উক্তি আপনার জন্য “ঝুঁকি নিন, যদি জয়ী হন নেতৃত্ব দেবেন, আর যদি হেরে যান আগামিকে পথ দেখাবেন”
Abu Syeed Ahmadullah [লিখেছেন] মুহিব ভাই জিন্দাবাদ, তোমার দল সমহিমা ও সগৌরবে এগিয়ে যাক।

