মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মা ছিলেন বাবার প্রেরণা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm_hasinaআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাবা বড় বড় ঝুঁকি নিতেন, মা সব সময় বাবাকে প্রেরণা যোগাতেন আমার মা’ই ছিলেন বাবার সবচেয়ে বড় প্রেরণা। মা একটি টাকাও খরচ করতেন না। জমিয়ে জমিয়ে বাবার কাছে দিতেন। আর বাবা সেই টাকা মানুষের কল্যাণে কাজে লাগাতেন।’ তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নেপথ্যে থেকে বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন।

আজ সোমবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মানুষ মন্ত্রিত্বের জন্য দল ছাড়ে, আমার বাবা দলের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। মা কোনোদিন এ নিয়ে অনুযোগ করেননি। বরং বাবাকে সব সময় সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন।’

আগস্টকে শোকের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ মাসেই আমার ছোট ভাই শেখ রাসেলও জন্মগ্রহণ করেছিল। আবার এই মাসেই আমার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।’

শেখ হাসিনা বলেন, ‘বাবা অধিকাংশ সময় জেলে থাকতেন আর আন্দোলন-সংগ্রামে নেতাকর্মী ও ছাত্রদের পরামর্শ-নির্দেশনা দিতেন মা। রাজনৈতিকভাবে অনেক সচেতন ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গমাতাই বোধ হয় সবচেয়ে আগে জানতেন, এই দেশ একদিন স্বাধীন হবে। এজন্য তিনি কোনোদিন করাচিতে যাননি, যেতেও চাননি। এমনকি ভুট্টো ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে বাবার কাছে এলে মা তার সঙ্গে দেখাও করেননি। মা বলেছিলেন, ওদের সঙ্গে থাকবো না, দেখা করবো কেন?’

১৯৩০ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবও কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ