মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1470634767আওয়ার ইসলাম ডেস্ক : পাকিস্তানে কোয়েটার নামক স্থানে একটি বেসামরিক হাসপাতালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল কাশি নিহতের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। হামলায় বেলুচিস্তানের সাবেক বার প্রেসিডেন্ট বাজ মুহাম্মদ কাকার আহত হন।

বিলাল কাশির দেহ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। সেখানে জড়ো হয়েছিলেন আইনজীবী ও সাংবাদিকরা। বিস্ফোরণে আহতদের বেশিরভাগ আইনজীবী।

পুলিশ বলেছে, বিস্ফোরণের পর অজ্ঞাতনামা এক ব্যক্তি গুলি ছুড়তে থাকে। হাসপাতালের জরুরি বিভাগের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর: ডন ও জিও টিভি।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ