সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

দৈনন্দিন দোয়ার মাহাত্ম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duaজোবায়ের এহসানুল হক; আওয়ার ইসলাম

ইসলাম কেবল কিছু উপাসনার পদ্ধতির নাম নয়। বাস্তব জীবনে পালনযোগ্য অনেক বিধি্বিধান রয়েছে ইসলামে। একজন সত্যিকারের মুসলিম ইবাদাতের পাশাপাশি পুরো জীবনে ইসলামের বিধান পালনে সচেষ্ট হন। ইসলাম কেবল হুকম দিয়ে ক্ষান্ত হয়নি; বরং তা পালনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে। মদ/মাদক সহজলভ্য করে দেবেন, আবার মাদকমুক্ত সমাজ গঠনের শ্রোগান দেবেন- এহেন কপট দ্বৈততা ইসলামে নেই।

আমরা জানি, ফরয-ওয়াজিবের বাইরে বহু আমল আছে যা একজন মানুষকে পূর্ণ মুসলিম হতে সাহায্য করে। সে ধরনের একটি আমল হল দৈনন্দিন দোয়া। পুরো দিবস দোয়া দ্বারা ঘেরা- দিবসের শুরুতে মানে ঘুম হতে ওঠতে দোয়া, দিবসের শেষে মানে ঘুমানোর দোয়া, ঘরে হতে বের হতে দোয়া, ঘরে প্রবেশ করতে দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ হতে বের হওয়ার, গাড়িতে ওঠার দোয়া ইত্যাদি। তাছাড়া রয়েছে সারাদিন পাঠযোগ্য বহু মাসনুন তাসবিহ ‍ও জিকর। দোয়া পাঠ ও মন্ত্র জপ করা এক বিষয় নয়। দৈনন্দিন দোয়া আপনার জীবনে বারাকাহ নিয়ে আসে, আপনার মনে সৃষ্টি হবে অনাবিল প্রশান্তি ও তৃপ্তি।

এর বাইরেও দোয়ার কাজ আছে। দোয়া যেহেতু মন্ত্র নয়; সেহেতু বুঝে বুঝে দোয়া পাঠের অপরিসীম গুরুত্ব রয়েছে। আপনি যদি পরিপূর্ণ ভক্তি, সওয়াব লাভের প্রত্যাশা ও উপলব্ধির সাথে দোয়া পাঠ করেন, তাহলে এগুলো আপনাকে সরল পথে প্রতিষ্ঠিত থাকতে সহায়তা করবে। একটি উদাহরণ দেয়া যাক- ঘর হতে বের হওয়ার একটি দোয়া হল:

اللهم إني أعوذ بك أن أضل أو أُضل أو أظلم أو أُظلم أو أجهل أو أُجهل علي

আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই বিপথগামী হওয়া বা বিপথগামী করা, অত্যাচার করা বা অত্যািচারিত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া হতে ।

আপনি বাসা হতে বের হওয়ার সময় অত্যাচার করা হতে পানাহ চেয়ে বের হলেন। আপনি যদি দোয়া উচ্চারণে কপট না হোন, কর্মক্ষেত্রে গিয়ে আপনি কি আপনার অধীনস্তের ওপর জুলম করতে পারবেন? কেবল জিহবার নড়াচড়ায় দোয়া পাঠ না করে উপলব্ধির সাথে হৃদয় দিয়ে দোয়া পাঠ করা উচিত। তাহলে দোয়াগুলো পদে পদে আপনাকে পাপ কাজ করতে বাধা দেবে। আল্লাহ তাআলা আদেশ-নিষেধ প্রদান করেই ক্ষান্ত হননি; বরং তা পালন করার উপযুক্ত পরিবেশ তৈরির ব্যবস্থা করেছেন, আর পদে পদে মুসলিমকে তা মনে করিয়ে দেয়ার ব্যবস্থাও গ্রহণ করেছেন।

লেখক: সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ