মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৯ পৌরসভায় চলছে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vootআওয়ার ইসলাম: রোববার সকালে দেশের ৯টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে ৮ পৌরসভায় সাধারণ নির্বাচন ও একটি পৌরসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্রে জানা গেছে, এই নয়টি পৌরসভায় মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল ১৮ জন প্রার্থী দিয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নয়জন, বিএনপি সাতজন, জাতীয় পার্টি একজন ও সাম্যবাদী দল একজন প্রার্থী দিয়েছে। এ ছাড়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি ভোটার এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের ৩৬টি টিম নিয়োজিত করেছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। তবে বেশ কিছু পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় সে সময় ভোটগ্রহণ করতে পারেনি ইসি। সেই হিসাবে গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম ধাপের ২২৭টি, গত ২১ মার্চ দ্বিতীয় ধাপে ১০টিতে এবং তৃতীয় ধাপে ২৫ মে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ