মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

voirabআওয়ার ইসলাম: ভৈরবে একটি মাদ্রাসা থেকে ইব্রাহিম খলিল (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ভৈরব রানীর বাজার শাহী মসজিদের দুতালার স্টোর রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিশু ইব্রাহিম শুক্রবার দুপুরে তার বাসায় খাওয়া দাওয়া করে বিকেলে মাদ্রায় পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। তারপর বিকেল সাড়ে ৫টায় মাদ্রাসার হুজুর স্টোর রুমে খুলে ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার অভিভাবক ও পুলিশকে খবর দেয়া হয়।

শিশুটির পিতা মোমতাজ উদ্দিন স`মিল শ্রমিক এবং তাদের বাড়ি বরিশাল। তারা দীর্ঘদিন যাবত ভৈরবে বসবাস করে আসছে। এদিকে, শিশুটির আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করতে তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যপারে ভৈরব থানায় একটি মামলা করা হয়েছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, প্রাথামিকভাবে মনে করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ