মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুরআন ও বিজ্ঞান একসাথে অধ্যয়ন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mbএহসান বিন মুজাহির; আওয়ার ইসলাম, মৌলভীবাজার

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আব্দুস সবুর বলেছেন, পৃথিবী অতীতের যে কোনো সময়ের তুলনায় অস্থির। মানুষের সামান্যতম মূল্যবোধটুকুও যেন হারিয়ে যাচ্ছে। এই সময়ে কুরআন ও বিজ্ঞানের সমন্বিত অধ্যয়নের মাধ্যমে মানব সমস্যার সমাধান বের করতে হবে।

স্টাডি আ্যাবাউট ইসলাম অ্যান্ড দ্যা ওয়ার্ল্ড’ শীর্ষক ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারে স্টুডেন্ট কেয়ার সেন্টারের উদ্যোগে শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায়,  স্টাডি আ্যাবাউট ইসলাম অ্যান্ড দ্যা ওয়ার্ল্ডে’র দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট কেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক মোরশেদ আলমের পরিচালনায় দ্বিতীয় ক্লাসে অতিথি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন বড়লেখা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট কেয়ার সেন্টারের পরিচালক ফরহাদ সাইফুল্লাহ।

মৌলভীবাজারের বিভিন্ন কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত উক্ত ক্লাসে অধ্যাপক আব্দুস সবুর আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ