মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শোলাকিয়া হামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shafiulআওয়ার ইসলাম: র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক শফিউল ইসলামসহ দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ নেয়ার পথে নান্দাইল ঘোষপাড়া ডাঙরি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। নিহতদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হঠাৎ আক্রমণ করে সন্ত্রাসীরা র‌্যাবের গাড়িবহরে। প্রথমে তারা বোমা ও ককটেল ছুড়ে পিস্তল দিয়ে গুলি করতে করতে এগিয়ে আসতে থাকে। এ সময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন র‌্যাব সদস্যসহ দুই জঙ্গি আহত হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জঙ্গি শফিউল ও আবু মোকাতিলকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসেছিল। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ৪টি চাপাতি, কয়েকটি ককটেল, ২টি মোটর সাইকেলসহ অন্যান্য সামগ্রি উদ্ধার করা হয়। ঘটনার পর পর র‌্যাব পুরো এলাকা ঘিরে রেখেছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে সব কিছু বলা যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গি শফিউলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শফিউল র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ