সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৫ শিক্ষার্থী আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসললাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে বিজিবি’র হাতে আটক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আদালতে পাঠিয়েছে বিজয়নগর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জায়িম খান, মেহেদি হাসান, আশিক মিয়া, তারেক হোসেন, এ কে এম সালেহীন, রবিউল, জুনায়েদ হোসেন, একই বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা আবুল হাসনাত, মনিরুজ্জামান, আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (এআইইউবি) ইয়াহিয়া হোসেন সাজ্জাদ, প্রাইম এশিয়া ইউনিয়ন ভার্সিটির নিয়াজ আহমেদ তুষার, শ্যামলী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আরিফ, নর্দান ইউনিভার্সিটির সাইফুল ইসলাম, উত্তরা ইউনিভার্সিটির আলমগীর হোসেন ও ব্রাহ্মণাবড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্টের ছাত্র ইমন। তাদের মধ্যে চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ব্রাহ্মণবাড়িয়া ১২ বিজিবি সরাইল ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার শাহ আলী এবং সিঙ্গারবিল ক্যাম্প কমান্ডার হোসেন জানান, কাশিনগর এলাকায় ভারত সীমান্তের কাছে বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী দলবেধে ঘোরাফেরা করছিল। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

বিজয়নগর থানার ওসি আলী আরশাদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা সাউথইস্ট ইউনিভার্সিটির ৯ শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আটক করেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। রাতভর থানা পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা পুলিশকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকজন সহপাঠির সঙ্গে সীমান্তে দেখা করার জন্য তারা কাশিনগরে এসেছিল। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা কোনও বিশেষ দলের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া এবং তারা কোনও বিশেষ গোষ্ঠির সঙ্গে যুক্ত আছে কিনা, এ ব্যাপারে আরও তদন্তের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার থানা পুলিশের কাছে জানতে চাওয়া হবে। রিপোর্ট পাওয়ার পর তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ