সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

ওরা ইসলামের বন্ধু নয়: হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajot5

মোস্তফা ওয়াদুদ; বিশেষ প্রতিনিধি, আওয়ার ইসলাম

আজ (৫ আগস্ট) বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে এ মিছিলের যাত্রা শুরু হয়।

মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসলাম মানবতাবোধের ধর্ম। শান্তির ধর্ম। ইসলাম কোন সন্ত্রাসের স্থান নেই। সন্ত্রাসকে ইসলাম সাপোর্ট করে না। দেশের মানুষের ইজ্জত আব্রু ও জানের নিরাপত্তা প্রদান করেছে ইসলাম। যারা ইসলামকে কলুষিত করার জন্য নির্বিচারে মানব হত্যা করছে, মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলছে, তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। বরং তারা ইসলামের শত্রু। এসব সন্ত্রাসী শত্রুদের প্রথমে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আহবায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদরাসার ব্যাপারে এতদিন একটি অপপ্রচার চলে আসছিলো, মাদরাসা জঙ্গী প্রজনণ কেন্দ্র। এখন কুদরতের মোয়ামালায় এটি স্পষ্ট হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম ও জেনারেল শিক্ষার্থীরা এর সাথে জড়িত। বাংলা ভাইসহ আরো যারা জঙ্গী তৎপরতায় ধরা পড়েছে তারা কেউ কওমি মাদরাসায় পড়েনি। আর গুলশানের ঘটনা বিষয়টিকে আরো সুস্পষ্ট করে দিয়েছে।

তিনি আরো বলেন, আমি সরকারকে পরামর্শ দিতে চাই, যারা দেশের সম্মান ক্ষুণ্ন করার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এসব অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত আছে। তাদেরকে খুঁজে বের করুন। এবং বিচারের আওতায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তাহলে দেশ ও দেশের মানুষ শান্তি পাবে। আমাদের লাল সবুজের পতাকা রক্ষা পাবে। আর ইসলামে সন্তাসবাদের স্থান নেই। সুতরাং কখনো এসব ঘৃণিত কর্মকাণ্ডকে ইসলামের নামে চালিয়ে দেয়া যাবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের, লালমাটিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আহমদ আলী, অধ্যাপক আব্দুল করীম, মুফতি শরীফুল ইসলামসহ হেফাজতের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ