শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামের ৪র্থ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Amr Ibn El As

আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

ইসলামের ইতিহাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মসজিদের কথা কমবেশি আমরা সবাই জানি। কাবা প্রথম, দ্বিতীয় মসজিদে নববী আর তৃতীয় মসজিদুল আকসা। কিন্তু চতুর্থ মসজিদের কথা? খুব কম মানুষের মুখেই এর নাম শোনা যায় তাই না? আজকের আয়োজনটা এ মসজিদ নিয়েই।

ইসলামের ইতিহাসে কোন মসজিদটা চতুর্থ মসজিদের মর্যাদা পেয়েছে? বলার পর নিশ্চই জানতে খুব ইচ্ছে করে? বলছি। মিশরের ইতিহাসে সর্বপ্রথম হওয়ার গৌরব অর্জন করেছে যে মসজিদ ইসলামের ইতিহাসে সেটিই চতুর্থ মসজিদের মর্যাদা লাভ করেছে। মসজিদে আমর ইবনুল আস। মসজিদটির প্রতিষ্ঠাতাও পূণ্যাত্মা সজ্জন সাহাবী আমর ইবনুল আস রা. নিজেই। হযরত আমর ইবনুল আস সর্বপ্রথম মিশরে আসেন খ্রিষ্টীয় ৬৩৯ সাল মোতাবেক ২১ হিজরিতে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আমর ইবনুল আস রা.-কে প্রথমে জর্দানের রাজধানী আম্মানে পাঠান। হজরত আবু বকর রা. তাঁকে পরে সিরিয়ায় স্থানান্তর করেন।

amr ibnul

সিরিয়ার শামে থেকেই ইসলামের পক্ষে সিরিয়ার বিজয়-পতাকা ছিনিয়ে আনেন। এরপর খলীফা হযরত ওমর রা.-এর শাসনামলে তাঁকে পাঠান হয় ফিলিস্তিনে। হযরত আমর ইবনুল আস রাফা সীমান্ত হয়ে তিনি ফিলিস্তিনে প্রবেশ করেন। পরবর্তীতে ৬৩৯ খ্রিষ্টাব্দ মোতাবেক ২১ হিজরিতে আবার এই রাফা সীমান্ত ধরেই তিনি মিশর পারি দেন । মিশরে এসে ২২ ও ২৩ হিজরির দিকে তিনি মিশরের প্রাণকেন্দ্র নির্বাচন করেন। ফুসতাতকে ঘোষণা করেন মিশরের রাজধানী এবং রাজধানীর প্রাণকেন্দ্রে একটি মসজিদ নির্মাণ করেন। এখানে যে মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন এটিই মসজিদে আমর ইবনুল নামে পরিচিত।

আমর মসজিদ নামেও এর বেশ পরিচিতি আছে। এখনও মসজিদটি এই ফুসতাত অঞ্চলেই বিদ্যমান। এই মসজিদ নির্মাণ প্রসঙ্গে জনশ্রুতি আছে, হজরত ওমর রা.-এর আদেশে যখন আমর ইবনুল আস মিশরের তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়ায় আক্রমণের পরিকল্পনা করছিলেন তখন আক্রমণের পূর্বে তিনি নীলনদের পূবপাশে শিবির স্থাপন করেন। এক পাখি তার তাবুতে বাসা বানিয়ে ডিম পাড়ে। তাই তিনি তাবু গুটিয়ে নেওয়া থেকে বিরত থাকেন। বিজয় অর্জনের পর নতুন রাজধানী স্থাপনের প্রয়োজন দেখা দেয় তখন তিনি সেই স্থানেই রাজধানী করেন এবং সে স্থানটিতেই মসজিদে আমর নির্মাণ করেন। তবে কালচক্রে বিভিন্ন ধাপে ধাপে এর মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন।

amr3

প্রথম à¦