মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শুক্রাবাদে জঙ্গি সন্দেহে আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokআওয়ার ইসলাম: রাজধানীর শুক্রবাদে অভিযান চালিয়ে ৯ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদের অনেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৬ টা পর্যন্ত অভিযান চালয়ে তাদের আটক করে পুলিশ।

তেজগাঁও জোনের এডিসি আনিসুর রশিদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভবনটিতে অভিযান চালানো হয়। চারতলার এ ভবনটিতে মাদ্রাসার পাশাপাশি মেস বাসাও রয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি রুমে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাড়া থাকতেন। মূলত ওই মেস বাসায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার মিডিয়াকে বলেন, ‘শুক্রাবাদের বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের কলাবাগান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশের হাতে আটককৃততের মধ্যে একজনের নাম শাহিরুন হুদা। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটি (ইইই) বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, ওই  ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা ১২ জন শিক্ষার্থী একসঙ্গে থাকতেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ