মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন দল গঠন করছেন মুহিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhib khan

আওয়ার ইসলাম : নতুন কোনো অ্যালবাম নয় জাতীয় দল গঠন করছেন আলেম, কবি ও জনপ্রিয় সংগীতশিল্পী মুহিব খান। দলের নাম ‘ন্যাশনাল মুভমেন্ট’। বৃহস্পতিবার আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে বিষয়টি জানিয়েছেন মুহিব খান।

জানা গেছে, ইতোমধ্যেই কিছু প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া গণসংযোগও চলছে জোরেশোরে। অল্প দিনের মধ্যে মাঠ পর্যায়ে সদস্য ও কর্মিসংগ্রহ শুরু হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে কবি মুহিব খান আওয়ার ইসলামকে জানান, ‘ন্যাশনাল মুভমেন্ট’ প্রথাগত ধারার কোনো রাজনৈতিক দল হবে না। এটিকে ঠিক রাজনৈতিক দল বলা যায় না।’
এর উদ্দেশ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হলে কিছুদিন পর বিস্তারিত বলবেন বলে জানান তিনি। এখন দলের গঠনপ্রক্রিয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
মুহিব খান একটি দল গঠন করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বিশেষত কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে বিপুল জনপ্রিয় এই কবি এর আগে শুভশক্তি নামে ফেসবুকভিত্তিক কিছু কার্যক্রম পরিচালনা করেছেন।
কবি মুহিব খানের জন্ম ১৪ অক্টোবর ১৯৭৯ সালে, কিশোরগঞ্জে। তার বাবা মাওলানা আতাউর রহমান খানও একজন বিশিষ্ট রাজনীতিক ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে নির্বাচন করে একবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
.
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ