মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশে আরও হামলার আশঙ্কা ব্রিটেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshanআওয়ার ইসলাম : বাংলাদেশে বিদেশী নাগরিকদের ওপর আরো সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে ব্রিটেন।

আজ বুধবার বাংলাদেশ ভ্রমণ বিষয়ে আপডেটেড পরামর্শে ব্রিটেনের পররাষ্ট্র দফতর বলেছে, বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। এসব হামলায় বিদেশী, বিদেশ করে পশ্চিমা নাগরিকরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ঢাকার গুলশানে গত ১ জুলাই সন্ত্রাসী হামলায় বিদেশী নাগরিকদের ব্যাপক হতাহতের কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, ব্রিটেনের নাগরিকদের উচিত সতর্ক থেকে স্থানীয় ও সামাজিক মিডিয়ার ওপর নজর রাখা। স্থানীয় কর্তৃপক্ষ কোনো এলাকা এড়িয়ে চলতে বললে তা অনুসরন করতে বলা হয় ওই পরামর্শে।

গত বছর ইটালির নাগরিক সিজার তাবেলা হত্যার আগে থেকেই ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে ভ্রমণ সতর্কতা জারি করে আসছিল।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ